মাদক দ্রব

ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ফরিদপুরের ভাঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

⎙ প্রিন্ট
ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
ভাঙ্গায় বাসে তল্লাশি, ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক
⌖ ভাঙ্গা


ফরিদপুরের ভাঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা বগাইল টোল প্লাজায় হামদান পরিবহন এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই খালিদ মাহমুদ, এএসআই আতাউর রহমানসহ পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।এ সময় বাসটিতে তল্লাশি করে সুমন আলীর কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার হোসেন আলীর ছেলে।ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ