প্রশাসন

ভাঙ্গা-সদরপুরের বিরোধপূর্ণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক, যৌথ পুলিশ টহল অব্যাহত

⎙ প্রিন্ট
ভাঙ্গা-সদরপুরের বিরোধপূর্ণ এলাকার পরিস্থিতি স্বাভাবিক, যৌথ পুলিশ টহল অব্যাহত

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিরোধপূর্ণ এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় গতকাল রাতেই পরিস্থিতি স্বাভাবিক হয়।তবে ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এর অংশ হিসেবে ভাঙ্গা ও সদরপুর থানার পুলিশের সমন্বয়ে বিরোধপূর্ণ এলাকায় যৌথ টহল অব্যাহত রয়েছে।ভাঙ্গা  থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ