উখিয়ায় আন্তঃহাউজ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
জসীম উদ্দিন দল-২ ,কাজী নজরুল ইসলাম দল-০
কক্সবাজারের উখিয়া উপজেলাস্থ শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রেখে নৈতিকতার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য প্রতি বছর আয়োজন করা হয় আন্ত: হাউজ স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট। তার ধারাবাহিকতায় এবারো আন্ত: হাউজ স্কুল ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মোঃ আমিন উদ্দিন আহমেদ সোহেল, সহকারী শিক্ষিকা আয়েশা ছিদ্দিকা,রোনা আক্তার, তাহমিনা ফেরদৌসী,শারমিন আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও অভিভাবকসহ স্থানীয় অনেক দর্শক। সকলে ফাইনাল খেলা উপভোগ করেন।শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের স্কুল ভিত্তিক আন্ত: হাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় পল্লী কবি জসীম উদ্দিন দল বনাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দল হাড্ডাহাড্ডি লড়াই করে চরম প্রতিযোগিতায় মেতে উঠে এবং নির্ধারিত সময়ে গোল দিতে উভয় দল ব্যর্থ হয়। অবশেষে ইনজুরি টাইমে ২-০ গোলে এগিয়ে যায় পল্লী কবি জসীম উদ্দিন দল। এদিকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ০ গোলে পিছিয়ে যায়।প্রধান রেফারির দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সাবেক ছাত্র মোস্তাফিজুর রহমান এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করে বিদ্যালয়ের সাবেক ছাত্র রাশেদ ও জিহান। বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয় এবং প্রতিদ্বন্দ্বিদের হাতে রানার্সআপ ট্রফি ও মেডেল তুলে দেওয়ার মাধ্যমে ফাইনাল ফুটবল খেলার আয়োজন সমাপ্তি হয়।আয়োজনে ছিল- শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের ছাত্র বৃন্দ।








