এসএসসি-২০২৬ কৃতীদের সংবর্ধনা, সম্মাননা পেলেন অভিভাবকরাও
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়াস্থ রণধীর পাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামান আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী রবিন পালের মা ও তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শিখা পাল, বাস্তবায়ন কমিটির সভাপতি আসকির মিয়া, মঙ্গলচণ্ডী নিশিকান্ত মডেল হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আরশ আলী, বিশিষ্ট মুরব্বি শাহ আব্দুল করিম, ফারুক মিয়া, তাজপুর ইউনিয়নের ইউপি সদস্য আম্বিয়া বেগম, তাজপুর ইউপি জামায়াতে ইসলামীর আমীর জাহেদ আহমদ, অভিভাবক সদস্য দুলাল আহমদ এবং হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত পাল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোহান আহমদ। পরে গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিজয়া দে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুল ইসলাম ও ফারজানা আক্তার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাহিদ আহমদ ও তন্নীমা জান্নাত।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুনীল বৈদ্য।সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, রণধীর পাল উচ্চ বিদ্যালয়টি তাদের বাড়ির কাছাকাছি হওয়ায় সন্তানদের পড়াশোনার জন্য এটি অত্যন্ত উপকারী হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী রবিন পালের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।অভিভাবকরা আরও বলেন, রবিন পাল এই উদ্যোগ গ্রহণ না করলে এলাকার অনেক শিক্ষার্থীর জন্য কাছাকাছি ভালো পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরি হতো না। বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান ও দিকনির্দেশনা দেওয়ায় তাদের সন্তানরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। আর সন্তানদের এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আজকের সংবর্ধনা ও সম্মাননা পেয়ে তারা আনন্দিত ও গর্বিত।এ সময় শিক্ষার্থীরাও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বলেন, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও নিয়মিত পাঠদানের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে তারা অনেক বেশি উৎসাহিত হয়েছে।বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুশিক্ষা নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করে যাবেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে উত্তীর্ণ সকল শিক্ষার্থীর হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের অভিভাবকদেরও মেডেল পরিয়ে সম্মাননা জানানো হয়। ক্রেস্ট ও মেডেল প্রদানকালে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।








