মাদক দ্রব

নওগাঁয় সহস্রাধিক লিটার চোলাই মদসহ পাঁচজন গ্রেফতার, ধ্বংস মদ তৈরির কারখানা

প্রিন্ট
নওগাঁয় সহস্রাধিক লিটার চোলাই মদসহ পাঁচজন গ্রেফতার, ধ্বংস মদ তৈরির কারখানা
প্রতিনিধি

জনগণের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা এলাকায় রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করে একটি মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দফতরীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), সুমন ভূইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫) ও জয়ন্ত ভুঁইয়া (২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সবাই পাইকপাড়া (দফতরীপাড়া), কোচগাড়ী, নওগাঁ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট কারখানাটি ধ্বংস করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ