নওগাঁয় অবৈধ ইটভাটা, বিশেষ করে কাঠ পোড়ানো ফিক্সড চিমনির ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। একই সঙ্গে পোড়ানো ইটের বিকল্প হিসেবে বালু, সিমেন্ট, ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে নওগাঁ জেলা ইটভাটা মালিক সমিতির সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
সভায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিশেষ করে কাঠ ব্যবহার করে পরিচালিত ফিক্সড চিমনির ইটভাটা বন্ধে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ বিষয়ে জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন স্বাগত বক্তব্য দেন এবং ইটভাটার পরিবেশগত প্রভাব ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুল হক।
এ সময় সিভিল সার্জন, নওগাঁর প্রতিনিধি এবং সরকারি প্রকৌশল দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের পাশাপাশি ইটের বিকল্প পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পোড়ানো ইটের পরিবর্তে বালু, সিমেন্ট, ফ্লাই অ্যাশসহ বিভিন্ন উপাদান ব্যবহার করে ব্লক উৎপাদন ও এর ব্যবহার বৃদ্ধির জন্য ইটভাটা মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।
নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা
মোঃ কামরুল হাসান জীবন
নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: 14 সেপ্টেম্বর 2026, 17:07 আপডেট: 14 সেপ্টেম্বর 2026, 23:07 3 মিনিটে পড়ুন
30 বার পড়া
সম্পর্কিত সংবাদ



কমলগঞ্জ সীমান্তে ৩ জনকে পুশ-ইন করে বিএসএফ
2 সপ্তাহ আগে

বন্দরে বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৫
2 সপ্তাহ আগে


