বন ও পরিবেশ

নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা 'অজগর' , টানা দুই ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ শিকারির জালে আটকা পড়া একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গলের কালাপুরের হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ শিকারের জাল থেকে সাপটি উদ্ধার করা হয়।

⎙ প্রিন্ট
নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা 'অজগর' , টানা  দুই ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান
নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা 'অজগর' , টানা দুই ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ শিকারির জালে আটকা পড়া একটি অজগর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গলের কালাপুরের হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ শিকারের জাল থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা যায়, শ্রীমঙ্গল হাইল হাওরের উকুলবেড়ির বিলে রুমন মিয়ার মাছ শিকারির জালে রাত ১০টার দিকে একটি অজগর জালে পেঁচিয়ে আটকা পড়ে যায়। পরবর্তীতে সকালে রুমন মিয়া সাবেক মেম্বার তাহের আলী সব্দরকে বিষয়টি জানান।
পরে তাহের আলী সব্দর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দ্বীপ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছের জাল কেটে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন,সব কিছু ঠিক থাকলে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

সম্পর্কিত সংবাদ