শিক্ষা

ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশের ন্যায় কক্সবাজারে উখিয়া উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে স্কুল ও আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলবে প্রতি রবিবার।

⎙ প্রিন্ট
ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে শহীদ জাফর আলম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা
⌖ উখিয়া
সারাদেশের ন্যায় কক্সবাজারে উখিয়া উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে স্কুল ও আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, ধারাবাহিকভাবে চলবে প্রতি রবিবার। গতকাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কক্সবাজার বিষয়টি প্রত্যেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে অবহিত করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি সকল প্রধান শিক্ষক,  সুপার, অধ্যক্ষগণের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেন। তার ধারাবাহিকতায় ডেংগু প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের আশেপাশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা। সকল প্রতিষ্ঠানের পরিস্কার -পরিচ্ছন্নতার ছবি প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমিক গ্রুপে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিজ আঙ্গিনা ও প্রতিষ্ঠান পরিস্কার রাখি, ডেঙ্গু থেকে মুক্ত থাকি এই প্রত্যয়ে জেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বের সাথে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করেছে এবং শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সপ্তাহের প্রতি রবিবার এ অভিযান পরিচালনা করবে।

সম্পর্কিত সংবাদ