মাদক দ্রব

মান্দায় ৮০ পিস ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার

⎙ প্রিন্ট
মান্দায় ৮০ পিস ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার
⌖ মান্দা

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. কাউছার হোসেন ওরফে দিপু (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৫ মিনিটে মান্দা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তালপাতিলা (ডাঙ্গাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার কাউছার হোসেন ওরফে দিপু উপজেলার এলেঙ্গা সুইচগেট এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মান্দা থানায় তিনটি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। এ ঘটনায় উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল জব্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ