মাদক দ্রব

কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি পৌরসভার মজিদবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

⎙ প্রিন্ট
কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেপ্তার
⌖ মাদারীপুর সদর



মাদারীপুরের কালকিনি পৌরসভার মজিদবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে স্থানীয় একটি গুদামঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) হানিফ সরকার ও এএসআই (নিঃ) লেলিন আল মুনতাজের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মজিদবাড়ি এলাকার ইমাম সরদারের মালিকানাধীন একটি গুদামঘরে অভিযান চালানো হয়। পরে সেখানে তল্লাশি করে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমাম সরদার (৪৫), পিতা মৃত হাজী আব্দুল মালেক সরদার; মো. আকাশ বেপারী (২৮), পিতা মো. আনোয়ার বেপারী; মো. আরাফাত হোসেন মুন (২৪), পিতা মো. সেকেন্দার আলী সরদার; মো. জোবায়ের সরদার (২২), পিতা মৃত রেজ্জেক সরদার; মো. সাকিবুল হাসান (২২), পিতা মো. আবু বক্কর বেপারী; এবং মেহেদী হাসান (৩৫), পিতা মৃত আব্দুল হালিম সরদার। তাঁদের সবার বাড়ি কালকিনি থানার মজিদবাড়ি এলাকায়।
এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ