মাদক দ্রব

গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

⎙ প্রিন্ট
গলাচিপায় ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক
⌖ গলাচিপা

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃতরা হলেন—মোঃ আল আমিন মীর (৫০) এবং তার ছেলে মোঃ রাব্বি মীর (৩০)। তারা পানপট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর গলাচিপা থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মোঃ আল আমিন মীরের বসতঘরের সামনের বারান্দায় অভিযান চালায়। এ সময় তার ছেলে মোঃ রাব্বি মীরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে আল আমিন মীরের বসতঘর সংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আল আমিন মীরকেও আটক করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে আটক পিতা-পুত্রের দাবি, তারা নিজেরাই কাঁচামাল সংগ্রহ করে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে আসছিলেন। পরে এসব মদ খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করা হতো বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক)/২৪(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর-৬০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬।গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ