মাদক দ্রব

ঘোড়াঘাটে ২০০ ট্যাপেনটাডলসহ তিন যুবক আটক

প্রিন্ট
ঘোড়াঘাটে ২০০ ট্যাপেনটাডলসহ তিন যুবক আটক
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ তিন যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার পালশা ইউনিয়নের বিলপাড়া এলাকায় ডুগডুগি থেকে রানীগঞ্জগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ।

আটকরা হলেন মো. খাইরুল ইসলাম (২৮), মো. মিজানুর রহমান (২৮) ও মো. সেলিম মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশের একটি দল বিলপাড়া গ্রামের তুহিন মাস্টারের পুকুরের উত্তর পাশে অবস্থান নেয়। এ সময় ওই তিন যুবককে সন্দেহ হলে তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ট্যাবলেটগুলো জব্দ করে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে ঘোড়াঘাট থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ