মাদক দ্রব

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রিন্ট
বন্দরে ১২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবিঃ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মো. নয়ন শেখের বাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এসআই মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সমিত আহম্মেদ সৈকতকে আটক করে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সমিত আহম্মেদ সৈকত বন্দর উপজেলার চিড়াইপাড়া (মজমপুর) এলাকার জুলহাসের ছেলে।

বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ