শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের প্রসাদপুর বাজার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সহধর্মিণী মিসেস লায়লা আরজুমান্দ বারী টিপু।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় লায়লা আরজুমান্দ বারী টিপু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও তাঁদের নিরাপত্তায় বিশ্বাস করে।”তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে হবে।”পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসমা খাতুন, ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন প্রামাণিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক নুরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ, প্রভাষক ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন, ইউপি সদস্য শরীফ উদ্দিন বাচ্চু, প্রসাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আমজাদ হোসেন, আজিজার, আলেফ, মন্টু, লালবর ও রেজাউলসহ ৭নং প্রসাদপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নেতাকর্মীদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। এ সময় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়টি গুরুত্ব পায়।
মান্দায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু








