বন ও পরিবেশ

সবুজায়নের বার্তা ছড়িয়ে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
02 Aug 2026

সবুজায়নের বার্তা ছড়িয়ে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে রোববার (২ আগস্ট) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নওগা