ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিকতার মানোন্নয়নে ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা

ছবি : প্রতিনিধি

সাংবাদিকতার মানোন্নয়নে ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা

সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন (শুক্রবার) রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্যরা অংশ নেন।

প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মলয় চক্রবর্তী, রনিক পাল, সাংবাদিক শেখ ফয়ছল আহমদ, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস ও সদস্য জুয়েল আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন ফজলু মিয়া, আনু মিয়া।

বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব ও চ্যালেঞ্জ বেড়েছে। তাই সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখতে হবে। একই সঙ্গে অপসংবাদ ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে মতবিনিময় করা হয়।

সভা শেষে সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংবাদিকতার মানোন্নয়নে ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ