ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় মাদকবিরোধী গণপ্রতিরোধের দাবি, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর

ছবি : প্রতিনিধি

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা এলাকায় মাদকবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার দাবি করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকার বাসিন্দা আয়ুব আলী ও তার স্ত্রী ময়না বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকাবাসীর একটি দল অভিযুক্তদের বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সদৃশ কিছু সামগ্রী উদ্ধারের দাবি করে। পরে সেগুলো ধ্বংস করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত কিছু লোক অভিযুক্তদের এলাকা ছাড়ার দাবিতে তাদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকার কয়েকজন সচেতন নাগরিক জানান, মাদক বিক্রির অভিযোগে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো সমাধান হয়নি। এ কারণে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তারা দাবি করেন।

এ বিষয়ে এলাকাবাসীর একজন প্রতিনিধি বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। আমরা চাই আমাদের সন্তানরা সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতন জনগণের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

তবে আয়ুব আলী ও ময়না বেগমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় মাদকবিরোধী গণপ্রতিরোধের দাবি, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা এলাকায় মাদকবিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার দাবি করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকার বাসিন্দা আয়ুব আলী ও তার স্ত্রী ময়না বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকাবাসীর একটি দল অভিযুক্তদের বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সদৃশ কিছু সামগ্রী উদ্ধারের দাবি করে। পরে সেগুলো ধ্বংস করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত কিছু লোক অভিযুক্তদের এলাকা ছাড়ার দাবিতে তাদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এলাকার কয়েকজন সচেতন নাগরিক জানান, মাদক বিক্রির অভিযোগে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো সমাধান হয়নি। এ কারণে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে তারা দাবি করেন।

এ বিষয়ে এলাকাবাসীর একজন প্রতিনিধি বলেন, “মাদক সমাজকে ধ্বংস করছে। আমরা চাই আমাদের সন্তানরা সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতন জনগণের সম্মিলিত উদ্যোগেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”

তবে আয়ুব আলী ও ময়না বেগমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ