ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮ পলাতক আসামি গ্রেফতার, অপরাধ দমনে কঠোর বার্তা

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (৩ জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার এসআই (নিঃ) হাবিবুর রহমান, এসআই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান, এসআই আসাদ হোসেন, এএসআই (নিঃ) মাহবুব হাসান, এএসআই (নিঃ) জসীম উদ্দিন, এএসআই (নিঃ) রমজান আলী মৃধা, এএসআই (নিঃ) আব্দুর রহিম, এএসআই (নিঃ) শাহ আলম ও এএসআই (নিঃ) মোঃ ডালিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চালায় বাররা (পূর্বপাড়া) এলাকা থেকে রাজিব জমাদ্দার (২৪), আদমপুর থেকে রেহানা বেগম (৩৮) ও মুন্নু মুন্সি (৪২), পশ্চিম সদরদী (খালপাড়) থেকে ইউসুফ মাতুব্বর (৩০), হিরালদি থেকে হান্নান দাই (৩৫), পুখুরিয়া থেকে রিকু মাতুব্বর, নুরপুর থেকে সাইফুল ইসলাম পিয়াস ওরফে সজিব মাতুব্বর এবং মুনসুরাবাদ গুচ্ছগ্রাম থেকে আরিফ শিকদার (২৮)কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, “আদালতের পরোয়ানা বাস্তবায়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ভাঙ্গা থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তাই যে কোনো অপরাধমূলক তথ্য পুলিশকে জানাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮ পলাতক আসামি গ্রেফতার, অপরাধ দমনে কঠোর বার্তা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ