ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাতভর অনুসন্ধানের পর মিলল ফাতেমার মরদেহ, শোকে স্তব্ধ বাগেরহাট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬

রাতভর অনুসন্ধানের পর মিলল ফাতেমার মরদেহ, শোকে স্তব্ধ বাগেরহাট
ছবি : সংগৃহীত

বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

জানা গেছে, সোমবার রাতে দিঘির ঘাটে গোসল করতে গেলে হঠাৎ একটি কুমির ৭ বছর বয়সী ফাতেমা আক্তারকে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন।

রাতভর তল্লাশি চালানোর পর মঙ্গলবার ভোরে দিঘির মহিলা ঘাট সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত শিশুর দাফনসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দিঘি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাতভর অনুসন্ধানের পর মিলল ফাতেমার মরদেহ, শোকে স্তব্ধ বাগেরহাট

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

জানা গেছে, সোমবার রাতে দিঘির ঘাটে গোসল করতে গেলে হঠাৎ একটি কুমির ৭ বছর বয়সী ফাতেমা আক্তারকে পানির নিচে টেনে নিয়ে যায়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে নামেন।

রাতভর তল্লাশি চালানোর পর মঙ্গলবার ভোরে দিঘির মহিলা ঘাট সংলগ্ন এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত শিশুর দাফনসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দিঘি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ