ঈদুল আজহা উপলক্ষে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে চেক দেওয়া হয়।
সোমবার (২৫ মে) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার তুলে দেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাকিব হাসান।
অনুষ্ঠানে প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত কর্মীরা শহরের অদৃশ্য নায়ক। তারা দিনের বিশ্রাম বিসর্জন দিয়ে নগরবাসীর জন্য পরিষ্কার পরিবেশ নিশ্চিত করেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ ঈদ উপলক্ষে এই উপহার দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত সম্পন্ন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। সচেতনতা থাকলে ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সন্তানদের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং নগরকে আরও পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত দায়িত্বের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নাঈম হাসান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রুবেল রানা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত ১৭ মার্চ ঈদুল ফিতর উপলক্ষেও একই সংখ্যক পরিচ্ছন্নতা কর্মীকে অনুরূপ ঈদ উপহার দেওয়া হয়েছিল।
এখানে উল্লেখ্য, রাজনৈতিক অঙ্গনের আলোচনায় থাকা তারেক রহমান-এর পক্ষ থেকে এই কর্মসূচির কথা অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন