রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (২৪ মে) দুপুরে ডিএনসিসির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন, যা নগর ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের এ অবদান ভবিষ্যতের নগর পরিকল্পনায় আরও গুরুত্ব পাবে বলেও জানান তিনি।
প্রশাসক জানান, পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা বাড়াতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও বিবেচনায় রয়েছে।
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে, যা কর্মীদের কাজে উৎসাহ জোগাবে।
ডিএনসিসি প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা ভোর থেকে কাজ শুরু করেন, তাই তাদের কাজে সহযোগিতা করা সবার দায়িত্ব। নগরকে পরিচ্ছন্ন রাখতে জনসাধারণের অংশগ্রহণও জরুরি।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের কর্মীরা মাঠে থাকবেন বলেও জানান তিনি। বৃষ্টির সম্ভাবনা থাকায় কোথাও ময়লা-আবর্জনা জমে থাকতে দেওয়া যাবে না বলে সতর্ক করেন প্রশাসক।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন