ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈশ্বরদীতে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

মো: ফিরোজ মাহমুদ
মো: ফিরোজ মাহমুদ
প্রকাশ : ২৪ মে ২০২৬

ঈশ্বরদীতে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক
ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রাহাত প্রামাণিক ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে শিশুটির সঙ্গে স্বাভাবিকের বাইরে আচরণ করে আসছিলেন। তিনি প্রায়ই শিশুটিকে কোলে তুলে বিভিন্ন অশোভন আচরণ করতেন বলে দাবি পরিবারের।

শনিবার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তাকে আদর করার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান রাহাত প্রামাণিক। পরে ঘরের ভেতরে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় শিশুটির কান্না শুনে তার মা সেখানে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দেন। পরে শিশুটির কাছ থেকে বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।

শিশুটির বাবা জানান, অভিযোগের পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে রাহাত প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রাহাত প্রামাণিক ওই এলাকার মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন ধরে শিশুটির সঙ্গে স্বাভাবিকের বাইরে আচরণ করে আসছিলেন। তিনি প্রায়ই শিশুটিকে কোলে তুলে বিভিন্ন অশোভন আচরণ করতেন বলে দাবি পরিবারের।

শনিবার দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় তাকে আদর করার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান রাহাত প্রামাণিক। পরে ঘরের ভেতরে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় শিশুটির কান্না শুনে তার মা সেখানে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দেন। পরে শিশুটির কাছ থেকে বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।

শিশুটির বাবা জানান, অভিযোগের পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ