ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমুদ্দিন খানের পদত্যাগ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমুদ্দিন খানের পদত্যাগ গ্রহণ
ছবিঃ সংগ্রহীত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খানের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে তাকে ইউজিসি থেকে অব্যাহতি দিয়ে আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফিরে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অধ্যাপক তানজিমুদ্দিন খানের দাখিল করা পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে এবং ২১ মে ২০২৬ থেকে তা কার্যকর হিসেবে গণ্য হবে।

এর আগে গত ২৩ এপ্রিল তিনি ইউজিসি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপককে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্বকালীন সময়ে তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ইউজিসির একাধিক গুরুত্বপূর্ণ শাখার দায়িত্বে ছিলেন।

ইউজিসি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সংস্থাটির অধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পে সমন্বয়কের দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে প্রকল্পটির স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় বলে দাতা সংস্থা বিশ্বব্যাংক উদ্বেগ প্রকাশ করে।

পরিস্থিতির মধ্যে সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে হিট প্রকল্পের অনিয়মের বিষয়টি তুলে ধরে। এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার আলোচনা চলতে থাকে। এর মাঝেই তিনি পদত্যাগপত্র জমা দেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমুদ্দিন খানের পদত্যাগ গ্রহণ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ