হঠাৎ রোদ, আবার হঠাৎ বৃষ্টি। এমন বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যেই ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন, কোরবানির ঈদে আবহাওয়া কেমন থাকবে? সেই পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তবে ঈদুল আজহার দিন দেশের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে আগামী দুয়েক দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন