ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার
ছবিঃ সংগ্রহীত

খুলনা নগরীতে একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা প্রথমে মসজিদের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি হরিণটানা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

খুলনা নগরীতে একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা প্রথমে মসজিদের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি হরিণটানা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ