ঈদুল আজহাকে সামনে রেখে এটিএম বুথসহ সব ধরনের ডিজিটাল আর্থিক সেবায় পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে বৃহস্পতিবার (২১ মে) জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ঈদকালীন সময়ে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকা মজুদ রাখতে হবে। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্ল্যাটফর্মে সেবা অব্যাহত রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলকভাবে চালু রাখতে হবে। এমএফএস সেবায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
ঈদের ছুটির সময় গ্রাহক হয়রানি এড়াতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখার পাশাপাশি সব লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস অ্যালার্টের মাধ্যমে গ্রাহকদের জানাতে হবে।
এছাড়া এটিএম বুথের প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সমাধান, নিয়মিত পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুথগুলোতে নিরাপত্তাকর্মীদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এই নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং সংশ্লিষ্ট অপারেটরদের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন