মে মাসের প্রথম ২০ দিনেই দেশে ২.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেশি। প্রতিদিন গড়ে ১৩ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, একদিনেই (২০ মে) এসেছে প্রায় ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩,১৯৫ কোটি ৫০ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২,৬৪৩ কোটি ৪০ লাখ ডলার। ফলে বছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২০.৯ শতাংশ।
এর আগে এপ্রিল মাসে দেশে আসে ৩.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। মার্চে আসে ৩.৭৫ বিলিয়ন ডলার, যা একক মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ডে আছে।
এরও আগে গত বছরের মার্চে আসে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ। আর ২০২৫ সালের ডিসেম্বর ও জানুয়ারিতে যথাক্রমে ৩২২ কোটি ৬৬ লাখ ও ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স আসে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন