ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উত্তরায় জামায়াতের উদ্যোগে ‘মানবতার বক্স’ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

উত্তরায় জামায়াতের উদ্যোগে ‘মানবতার বক্স’ চালু
ছবিঃ সংগ্রহীত

রাজধানীর নিম্নআয়ের ও অসহায় মানুষের সহায়তায় নতুন উদ্যোগ হিসেবে ‘মানবতার বক্স’ চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। “যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান”—এই স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে উত্তরা এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উত্তরার রাজউক মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেট এলাকায়। কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সিটির আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধনের সময় তিনি বলেন, ঢাকাকে একটি মানবিক ও জ্ঞাননির্ভর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই সংগঠনটি কাজ করছে। তার ভাষায়, পুরোনো ঢাকার যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ছিল, তা ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।

তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ একাধিক সেবামূলক কার্যক্রম চালু রয়েছে। ‘মানবতার বক্স’ এর মাধ্যমে সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য দিতে বা নিতে পারবেন। পাশাপাশি অনলাইনভিত্তিক সেবা প্ল্যাটফর্ম ‘নাগরিক সেবা ডট নেট’-এর মাধ্যমে ঘরে বসেও সহায়তা পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

সেলিম উদ্দিন বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সমাজে সহযোগিতার হাত বাড়ালে মানবিকতা আরও শক্তিশালী হয়। কোরবানির ঈদকে সামনে রেখে সামর্থ্যবানদের দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও অঞ্চলের নেতারা, যার মধ্যে ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলম, থানা আমির ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণ থানা আমির আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্ব থানা আমির ইসরাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও যুব বিভাগের নেতারা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উত্তরায় জামায়াতের উদ্যোগে ‘মানবতার বক্স’ চালু

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ