দেশের বিভিন্ন নদ-নদী ও জলপথে গত এক সপ্তাহে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌপুলিশ জানায়, সাত দিনব্যাপী অভিযানে নদীপথে ব্যাপক তৎপরতা চালানো হয়। এ সময়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নৌপুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পাশাপাশি প্রায় ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। এ সময় ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়, যা অবৈধ মৎস্য আহরণের কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানানো হয়েছে।
অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। একই সঙ্গে দুটি ড্রেজার জব্দ করা হয়।
নৌপুলিশ আরও জানায়, এই সাত দিনে ৩০২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইন, বেপরোয়া গতিসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়। এর মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইনসংক্রান্ত মামলা, ১৩টি বেপরোয়া গতি সংক্রান্ত মামলা, ১১টি অপমৃত্যু মামলা, পাশাপাশি ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা।
সব মিলিয়ে সাত দিনের এই অভিযানে নৌপুলিশের কার্যক্রমে নদীপথে অপরাধ দমন ও অবৈধ কার্যক্রম রোধে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন