ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদবাজার কাঁপাচ্ছে বিশাল গরু “কালো মানিক

নিজস্ব প্রতিনিধি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদবাজার কাঁপাচ্ছে বিশাল গরু “কালো মানিক

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক আলোচনায় এসেছে বিশাল আকৃতির গরু “কালো মানিক”। প্রায় ৩৫ মণ ওজনের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন।

অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের “কালো মানিক”-এর ওজন প্রায় ১ হাজার ৩১২ কেজি। গরুটির মালিক শফিকুল ইসলাম ও জাহেদা খাতুন দম্পতি জানান, চার বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও পরিচর্যার মাধ্যমে গরুটিকে বড় করা হয়েছে। খড়, ভূষি ও কাঁচা ঘাস খাইয়েই লালন-পালন করা হয়েছে এই বিশালাকার গরুকে।

গরুটির আকর্ষণীয় গঠন ও বিশাল আকারের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন অনেক মানুষ বাড়িতে এসে “কালো মানিক” দেখছেন এবং ছবি তুলছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রেতা আগ্রহ দেখালেও মালিক পক্ষ ১৮ লাখ টাকার কমে গরুটি বিক্রি করতে রাজি নন।

গরুর মালিকরা জানান, “কালো মানিক” তাদের কাছে শুধু একটি গরু নয়, পরিবারের সদস্যের মতো। তাই তারা চান একজন ভালো ও সৎ ক্রেতার হাতেই গরুটি তুলে দিতে।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটে “কালো মানিক” তোলার প্রস্তুতি চলছে। বিশাল এই গরুকে ঘিরে স্থানীয় কোরবানির বাজারে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও আলোচনা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদবাজার কাঁপাচ্ছে বিশাল গরু “কালো মানিক

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক আলোচনায় এসেছে বিশাল আকৃতির গরু “কালো মানিক”। প্রায় ৩৫ মণ ওজনের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন।

অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের “কালো মানিক”-এর ওজন প্রায় ১ হাজার ৩১২ কেজি। গরুটির মালিক শফিকুল ইসলাম ও জাহেদা খাতুন দম্পতি জানান, চার বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ও পরিচর্যার মাধ্যমে গরুটিকে বড় করা হয়েছে। খড়, ভূষি ও কাঁচা ঘাস খাইয়েই লালন-পালন করা হয়েছে এই বিশালাকার গরুকে।

গরুটির আকর্ষণীয় গঠন ও বিশাল আকারের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিন অনেক মানুষ বাড়িতে এসে “কালো মানিক” দেখছেন এবং ছবি তুলছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রেতা আগ্রহ দেখালেও মালিক পক্ষ ১৮ লাখ টাকার কমে গরুটি বিক্রি করতে রাজি নন।

গরুর মালিকরা জানান, “কালো মানিক” তাদের কাছে শুধু একটি গরু নয়, পরিবারের সদস্যের মতো। তাই তারা চান একজন ভালো ও সৎ ক্রেতার হাতেই গরুটি তুলে দিতে।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পশুর হাটে “কালো মানিক” তোলার প্রস্তুতি চলছে। বিশাল এই গরুকে ঘিরে স্থানীয় কোরবানির বাজারে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও আলোচনা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ