ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গলাচিপায় অবৈধ রেনু পোনা জব্দ, রামনাবাদ নদীতে অবমুক্ত।

ছবি: প্রতিনিধি

তারিখ :২০মে ২০২৬

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫ নং ওয়ার্ডের সাগরদী রোডে শান্তিপাল মিল সংলগ্ন এলাকায় বুধবার (২০ মে ২০২৬) অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ অবৈধ রেনু পোনা, গলদা চিংড়ি এবং ৪০টি ড্রাম আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মুহাম্মদ আজিজুল হক। এ সময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গদির মালিক ও শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জব্দকৃত সকল রেনু পোনা ও গলদা চিংড়ির পোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।

এছাড়াও এসব পোনা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধভাবে রেনু পোনা আহরণ ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গলাচিপায় অবৈধ রেনু পোনা জব্দ, রামনাবাদ নদীতে অবমুক্ত।

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

তারিখ :২০মে ২০২৬

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫ নং ওয়ার্ডের সাগরদী রোডে শান্তিপাল মিল সংলগ্ন এলাকায় বুধবার (২০ মে ২০২৬) অভিযান চালিয়ে প্রায় ৫০ লক্ষ অবৈধ রেনু পোনা, গলদা চিংড়ি এবং ৪০টি ড্রাম আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মুহাম্মদ আজিজুল হক। এ সময় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গদির মালিক ও শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জব্দকৃত সকল রেনু পোনা ও গলদা চিংড়ির পোনা রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়।

এছাড়াও এসব পোনা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধভাবে রেনু পোনা আহরণ ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ