ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হজের আগমুহূর্তে মিনাসহ পবিত্র স্থানে গ্যাস সিলিন্ডার-চুলা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৬

হজের আগমুহূর্তে মিনাসহ পবিত্র স্থানে গ্যাস সিলিন্ডার-চুলা নিষিদ্ধ

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে মিনা, মুজদালিফা ও আরাফাসহ হজের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে সৌদি আরব। অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এসব এলাকায় সব ধরনের গ্যাস সিলিন্ডার ও রান্নার চুলা বহন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চলতি বছরের হজ কার্যক্রম নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। গত সোমবার (১৮ মে) থেকে, অর্থাৎ ১ জিলহজ থেকেই নিষেধাজ্ঞাটি কার্যকর হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, মিনায় হাজিদের আবাসনকেন্দ্র, অস্থায়ী তাঁবু, সরকারি স্থাপনা এবং হজ সংশ্লিষ্ট সব এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার কোনোভাবেই ব্যবহার করা যাবে না। একইসঙ্গে ব্যক্তিগত বা বাণিজ্যিকভাবে রান্নার চুলা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজের সময় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে আগুন লাগার ঝুঁকি এড়াতে এবার আগেভাগেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পবিত্র স্থানগুলোতে নজরদারি ও পরিদর্শন কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

সিভিল ডিফেন্স বিভাগ জানিয়েছে, নিষিদ্ধ সরঞ্জাম বহন বা ব্যবহার করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে এসব নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছে তারা।

হজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তারা বলছেন, অতীতে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার অভিজ্ঞতা থেকেই এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিপুল জনসমাগমের কারণে মিনা ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা সৌদি প্রশাসনের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই রান্নার কাজে ব্যবহৃত দাহ্য উপকরণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে হজ মৌসুম উপলক্ষে সৌদি আরব ইতোমধ্যে বিভিন্ন খাতে কড়াকড়ি বাড়িয়েছে। অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে অভিযান, ভিসা তদারকি, আবাসন ব্যবস্থাপনা ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়েও একাধিক নির্দেশনা জারি করেছে দেশটি।

সৌদি কর্তৃপক্ষের দাবি, হাজিদের নিরাপদ ও সুশৃঙ্খলভাবে হজ পালন নিশ্চিত করাই এসব সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এজন্য পবিত্র স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল ডিফেন্স ও জরুরি সেবা বিভাগের তৎপরতাও বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হজের আগমুহূর্তে মিনাসহ পবিত্র স্থানে গ্যাস সিলিন্ডার-চুলা নিষিদ্ধ

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ