ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেবীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ঘাতক ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ

দূর্ঘটনা

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাপরী রানী রায় (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্থানীয়রা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা এশিয়ান মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

নিহত পাপরী ওই এলাকার সেবেন রায়ের মেয়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সেবেন রায় বিদ্যালয় মাঠে ভুট্টা শুকাতে দেন। স্কুল ছুটির পর পাপরী সেখানে বাবার কাছে যায়। একপর্যায়ে খেলতে খেলতে সে সড়কের পাশে চলে গেলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেবীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু, ঘাতক ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাপরী রানী রায় (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্থানীয়রা ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা এশিয়ান মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

নিহত পাপরী ওই এলাকার সেবেন রায়ের মেয়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো সেবেন রায় বিদ্যালয় মাঠে ভুট্টা শুকাতে দেন। স্কুল ছুটির পর পাপরী সেখানে বাবার কাছে যায়। একপর্যায়ে খেলতে খেলতে সে সড়কের পাশে চলে গেলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সড়ক অবরোধ শুরু করেন। এ সময় একটি ওষুধ কোম্পানির গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরে দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ