যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে সাম্প্রতিক এক হত্যাচেষ্টা নিয়ে জনমনে বিভ্রান্তি ও মতভিন্নতা তৈরি হয়েছে বলে এক জরিপে উঠে এসেছে।
সোমবার (১১ মে) প্রকাশিত ওই জরিপে দেখা যায়, প্রতি চারজন মার্কিন নাগরিকের মধ্যে একজন মনে করেন, গত এপ্রিলে হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনাটি সাজানো হতে পারে।
জরিপ অনুযায়ী, রাজনৈতিক দলভিত্তিক বিভাজনও স্পষ্ট। ডেমোক্র্যাট সমর্থকদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ঘটনাটিকে সাজানো বলে মনে করেন, আর রিপাবলিকানদের ক্ষেত্রে এই হার তুলনামূলকভাবে কম—প্রায় আটজনের মধ্যে একজন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করার প্রবণতা বেশি।
জরিপটি চালায় ‘ইউগভ’ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান, যেখানে ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এক হাজার মার্কিন নাগরিক অংশ নেন। ফলাফলে দেখা যায়, ২৪ শতাংশ এটিকে ভুয়া বা সাজানো ঘটনা বলে মনে করেন, ৪৫ শতাংশ সত্য বলে বিশ্বাস করেন এবং ৩২ শতাংশ অনিশ্চিত রয়েছেন।
এদিকে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কোল টমাস অ্যালেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ চারটি অভিযোগ আনা হয়েছে। তবে সামাজিক মাধ্যমে এ ঘটনাকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্রমূলক দাবি ছড়িয়ে পড়েছে।
অনেকে অভিযোগ করছেন, ট্রাম্প ও তার দল রাজনৈতিক সুবিধা নিতে ঘটনাটি সাজিয়েছে। তবে মার্কিন প্রশাসন এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। পাশাপাশি বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বিভাজন ও গণমাধ্যমের প্রতি আস্থাহীনতাই এ ধরনের সন্দেহ বাড়িয়ে তুলছে।
এর আগে ট্রাম্পের ওপর আরও কয়েকটি হামলার চেষ্টা হয়েছিল, যেগুলোও নিয়ে নানা আলোচনা থাকলেও কোনো ঘটনার ক্ষেত্রেই সাজানো হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন