পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সোমবার (১১ মে) ইডির দপ্তরে হাজিরা দিতে গেলে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটি জানায়, তদন্তের স্বার্থে তার ব্যাখ্যায় একাধিক অসামঞ্জস্য পাওয়া গেছে, যার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইডি সূত্রে জানা যায়, রাতেই আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় সুজিত বসুকে। মঙ্গলবার (১২ মে) তাকে ইডির বিশেষ আদালতে হাজির করা হতে পারে।
সুজিত বসুর বিরুদ্ধে পৌরসভায় অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এই মামলার তদন্তে দীর্ঘদিন ধরেই তাকে একাধিকবার তলব করা হচ্ছিল। চলতি বছরের এপ্রিলেও তিনি ইডির মুখোমুখি হন, তবে তখন জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
সোমবারের জিজ্ঞাসাবাদের পরই দ্বিতীয় দফায় তাকে আটক করে গ্রেপ্তার দেখানো হয় বলে জানা গেছে।
রাজনৈতিকভাবে সুজিত বসু পশ্চিমবঙ্গের দক্ষিণ দমদম পৌরসভার সাবেক উপপৌর প্রধান এবং তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। সম্প্রতি বিধানসভা নির্বাচনে তিনি বিধাননগর আসনে পরাজিত হন।
এই মামলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও সাবেক মন্ত্রীর বিরুদ্ধে এর আগে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার ও তদন্ত চলছে। এর আগে পার্থ চট্টোপাধ্যায়সহ একাধিক শীর্ষ নেতাকে নিয়োগ দুর্নীতি মামলায় আটক করা হয়।
সুজিত বসুর গ্রেপ্তারকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন