ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অবৈধ অভিবাসনে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬

অবৈধ অভিবাসনে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে অবৈধ অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি: বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি বাংলাদেশ-লিবিয়া-ইতালি রুটে অনিয়মিত অভিবাসনের কারণে ভূমধ্যসাগরে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইতালি ও লিবিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনা হবে। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইতালির রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামী জুনে অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন বিধিমালা কার্যকর করতে যাচ্ছে, যা অবৈধ অভিবাসীদের জন্য প্রক্রিয়াকে আরও কঠিন করবে।

বৈঠকে অংশগ্রহণকারীরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গন্তব্য দেশের শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সংযোগ গড়ে তোলার বিষয়েও মত দেন তারা।

প্রতিমন্ত্রী অভিবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স, বিনিয়োগ ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অবৈধ অভিবাসনে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে অবৈধ অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে জড়িত অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি: বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন। সম্প্রতি বাংলাদেশ-লিবিয়া-ইতালি রুটে অনিয়মিত অভিবাসনের কারণে ভূমধ্যসাগরে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইতালি ও লিবিয়ার কূটনৈতিক প্রতিনিধিরা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে বলেন, অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনা হবে। তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইতালির রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামী জুনে অভিবাসন ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত নতুন বিধিমালা কার্যকর করতে যাচ্ছে, যা অবৈধ অভিবাসীদের জন্য প্রক্রিয়াকে আরও কঠিন করবে।

বৈঠকে অংশগ্রহণকারীরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গন্তব্য দেশের শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সংযোগ গড়ে তোলার বিষয়েও মত দেন তারা।

প্রতিমন্ত্রী অভিবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স, বিনিয়োগ ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ