ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরকারি তোলারাম কলেজে নবীনবরণ নিয়ে বিতর্ক

এনসিপির সমালোচনা ও ছাত্র সংগঠনগুলোর সংবাদ সম্মেলন

ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। অনুষ্ঠানের ধরন, রাজনৈতিক প্রভাব এবং একপাক্ষিক সিদ্ধান্তের অভিযোগ তুলে বিভিন্ন ছাত্রসংগঠন সংবাদ সম্মেলন করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নবীনবরণ অনুষ্ঠানের একটি ব্যানারের ছবি শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ব্যানার দেখে এটি কোনো বহুমতভিত্তিক সরকারি কলেজের অনুষ্ঠান মনে হয় না, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাবিত আয়োজন বলে ধারণা তৈরি হয়। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নতুন বিতর্কের জন্ম দেয়।

এর আগে একই দিনে দুপুরে সরকারি তোলারাম কলেজে জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য নবীনবরণ অনুষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা অভিযোগ করেন, অনুষ্ঠানের আয়োজনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অতি-প্রভাব রয়েছে। বক্তা নির্বাচনে রাজনৈতিক প্রাধান্য দেওয়া হচ্ছে এবং কলেজ প্রশাসনের সিদ্ধান্তও একপাক্ষিক বলে তারা দাবি করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ও নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু বর্তমান আয়োজন দেখে মনে হচ্ছে এটি সাধারণ শিক্ষার্থীদের নয়, বরং নির্দিষ্ট একটি রাজনৈতিক বলয়ের প্রভাবিত কর্মসূচি। এতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তারা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতারা।

তারা কলেজ প্রশাসনের প্রতি অবিলম্বে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সব ছাত্রসংগঠনের সমান অংশগ্রহণ ও সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

এনসিপির সমালোচনা ও ছাত্র সংগঠনগুলোর সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ