ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র Arif Hossain Khan জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাত স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভ শক্তিশালী হয়েছে। শুধু ৫ মে একদিনেই দেশে এসেছে ১৬১ মিলিয়ন ডলার প্রবাসী আয়। আর মে মাসের প্রথম পাঁচ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার।

গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার।

এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কমবে এবং আমদানি ব্যয় সামাল দিতেও সুবিধা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র Arif Hossain Khan জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাত স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় রিজার্ভ শক্তিশালী হয়েছে। শুধু ৫ মে একদিনেই দেশে এসেছে ১৬১ মিলিয়ন ডলার প্রবাসী আয়। আর মে মাসের প্রথম পাঁচ দিনে মোট রেমিট্যান্স এসেছে ৬১৬ মিলিয়ন ডলার।

গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ প্রায় ২৯ দশমিক ১ শতাংশ বেশি। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৫ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার।

এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৭ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কমবে এবং আমদানি ব্যয় সামাল দিতেও সুবিধা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ