দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বাবু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (৬ মে) ভোরে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কশিগাড়ি খাদ্য গুদাম সংলগ্ন মাছের আড়তের সামনে পাকা সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বা রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে বাবুর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার একটি পায়ের হাড় থেঁতলে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় এক অজ্ঞাতনামা ভ্যানচালক মানবিক উদ্যোগে গুরুতর আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক যানবাহন শনাক্তে কাজ শুরু করেছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি একটি হিট অ্যান্ড রান দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আশপাশের বিভিন্ন তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে তরুণ বাবুর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন