ঢাকা    শনিবার, ০৯ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় সাতড়া ব্রিজের উপর পাথর ফেলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ও দুর্ঘটনার শঙ্কা

ছবি : লোহাগড়া উপজেলার সাতড়া ব্রিজের ওপর সড়কের মাঝখানে ফেলে রাখা পাথর, ভোগান্তিতে পথচারী ও যানবাহন চালকরা

নড়াইলের লোহাগড়া উপজেলার সাতড়া ব্রিজের ওপর নির্মাণ কাজের জন্য সড়কের মাঝখানে পাথর ফেলে রাখায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝামাঝি স্থানে একটি ট্রাক থেকে নির্মাণকাজের পাথর নামানো হচ্ছে। ফেলে রাখা পাথরের কারণে সড়কের একাংশ কার্যত দখল হয়ে পড়েছে। এতে ব্রিজ দিয়ে চলাচলকারী মোটরসাইকেল, সাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট ও চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, ব্যস্ত এই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু নির্মাণসামগ্রী রাখার ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক চিহ্ন ব্যবহার করা হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পথচারীদের অভিযোগ, হঠাৎ করেই সড়কের ওপর পাথরের স্তূপ থাকায় অনেক সময় চালকরা নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসী দ্রুত বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নির্মাণকাজের সামগ্রী সড়কের ওপর না রেখে নিরাপদ ও নির্ধারিত স্থানে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত সড়ক থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া জরুরি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০৯ মে ২০২৬

নড়াইলের লোহাগড়ায় সাতড়া ব্রিজের উপর পাথর ফেলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ও দুর্ঘটনার শঙ্কা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নড়াইলের লোহাগড়া উপজেলার সাতড়া ব্রিজের ওপর নির্মাণ কাজের জন্য সড়কের মাঝখানে পাথর ফেলে রাখায় যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝামাঝি স্থানে একটি ট্রাক থেকে নির্মাণকাজের পাথর নামানো হচ্ছে। ফেলে রাখা পাথরের কারণে সড়কের একাংশ কার্যত দখল হয়ে পড়েছে। এতে ব্রিজ দিয়ে চলাচলকারী মোটরসাইকেল, সাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজট ও চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, ব্যস্ত এই সড়কে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু নির্মাণসামগ্রী রাখার ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কতামূলক চিহ্ন ব্যবহার করা হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পথচারীদের অভিযোগ, হঠাৎ করেই সড়কের ওপর পাথরের স্তূপ থাকায় অনেক সময় চালকরা নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসী দ্রুত বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নির্মাণকাজের সামগ্রী সড়কের ওপর না রেখে নিরাপদ ও নির্ধারিত স্থানে সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই জনসাধারণের নিরাপত্তার স্বার্থে দ্রুত সড়ক থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া জরুরি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ