ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৬

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা ২৩ মে যাত্রার টিকিটের জন্য প্রযোজ্য হবে।

রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, পর্যায়ক্রমে ১৩ মে থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে ঈদের আগ পর্যন্ত চলবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ১৩ মে পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, ১৫ মে ২৫ মে, ১৬ মে ২৬ মে এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।

আগের নিয়ম অনুযায়ী এবারও পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। একজন যাত্রী দিনে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এরপর ২২ মে ১ জুন, ২৩ মে ২ জুন, ২৪ মে ৩ জুন এবং ২৫ মে ৪ জুনের ফিরতি টিকিট বিক্রি করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য হবে না। যাত্রীদের সুবিধার্থে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এবার ঈদ উপলক্ষে ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। পাশাপাশি কোরবানির পশু পরিবহনের জন্য দুটি বিশেষ ক্যাটল ট্রেন চলাচল করবে।

বিশেষ ট্রেনগুলোর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’ এবং চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ ট্রেন চলবে। এসব ট্রেন ঈদের আগে ও পরে নির্দিষ্ট কয়েকদিন চলাচল করবে। এছাড়া কয়েকটি বিশেষ ট্রেন ঈদের দিন শোলাকিয়া ঈদগাহগামী যাত্রী পরিবহনের জন্য চালু থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে অনলাইন টিকিটিং ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ