আসন্ন Eid al-Adha উপলক্ষে কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনে অর্থের সংকট এড়াতে বিশেষ নীতিগত ছাড় দিয়েছে Bangladesh Bank। নতুন নির্দেশনায় চামড়া ব্যবসায়ীদের ঋণ পাওয়ার শর্ত সাময়িকভাবে সহজ করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, যেসব ব্যবসায়ীর পুনঃতফসিল করা পুরোনো ঋণ রয়েছে, নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তাদের আগের কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হবে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, দেশের চামড়া শিল্প রপ্তানি আয়, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং মূল্য সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেক আসে কোরবানির ঈদের পশুর চামড়া থেকে। তাই এ সময় বাজারে পর্যাপ্ত অর্থ সরবরাহ নিশ্চিত করা জরুরি।
নির্দেশনায় ব্যাংকগুলোকে দ্রুত চলতি মূলধন ঋণ অনুমোদন ও বিতরণের ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে ব্যবসায়ীরা দ্রুত কাঁচা চামড়া কিনতে পারেন। বিশেষভাবে তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে গ্রামাঞ্চল থেকে চামড়া সংগ্রহ ব্যাহত না হয়।
এছাড়া প্রতিটি ব্যাংককে চামড়া খাতে ঋণ বিতরণের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে বলা হয়েছে। ২০২৬ সালের লক্ষ্য ২০২৫ সালের তুলনায় কম রাখা যাবে না। ঋণ বিতরণের তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে Bangladesh Bank-এ জমা দিতে হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন