ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাদক ও ডিভাইস আসক্তি ঠেকাতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মে ২০২৬

মাদক ও ডিভাইস আসক্তি ঠেকাতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস নির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলাকে সবচেয়ে কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

শুক্রবার (১ মে) দেশব্যাপী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরুর প্রাক্কালে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এ কর্মসূচি।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি মাদকাসক্তি এবং সামাজিক অবক্ষয়ের ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে খেলাধুলা তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ নয়, বরং এটি শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ববোধ এবং দলগত চেতনা গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম।

তারেক রহমান বলেন, দেশের ঐতিহ্যবাহী ‘নতুন কুঁড়ি’ আয়োজনের অনুপ্রেরণায় এবার ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে সারাদেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে।

তিনি জানান, নির্বাচিত কিশোর-কিশোরীদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং তাদের জন্য একটি পেশাদার ক্রীড়া প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যাতে তারা ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্রীড়াকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিভাবান খেলোয়াড়দের জন্য রাষ্ট্রীয় ক্রীড়াবৃত্তি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাধ্যমে বিশ্বমানের প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ক্রীড়া প্রতিভাগুলোকে যথাযথ পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে এসব প্রতিভা থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যাশা সরকারের।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

মাদক ও ডিভাইস আসক্তি ঠেকাতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ