ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাবর আলী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০২ মে ২০২৬

মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাবর আলী

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় পৌঁছেছেন তিনি। শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার এই দুর্গম শৃঙ্গ জয় করেন বাবর।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহণ শেষে মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান তিনি। তার সঙ্গে ছিলেন শেরপা আং কামি। এই সাফল্যের মাধ্যমে বিশ্বের ১৪টি আট-হাজারি পর্বতের মধ্যে পাঁচটি জয় করা প্রথম বাংলাদেশি হিসেবেও নতুন রেকর্ড গড়লেন বাবর আলী।

তবে শিখর জয় করেই অভিযান শেষ হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাবর আলী এখনো বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন। পর্বতারোহণ বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় শীর্ষে ওঠার চেয়ে নিরাপদে নিচে নেমে আসা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এজন্য তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানিয়েছেন সহযাত্রী ও সমর্থকরা।

নেপালের মহালঙ্গুর হিমালয় অঞ্চলে অবস্থিত মাউন্ট মাকালু পর্বতারোহীদের কাছে ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামে পরিচিত। পিরামিড আকৃতির এই পর্বতটি অত্যন্ত খাড়া ও প্রতিকূল আবহাওয়ার জন্য বিশ্বজুড়ে অভিযাত্রীদের কাছে অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত। আশপাশে বড় পর্বত না থাকায় প্রবল বাতাসে অনেক সময় বরফ সরে গিয়ে এর কালো পাথুরে অংশ দৃশ্যমান হয়। সেখান থেকেই ‘মাকালু’ নামটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।

বাবর আলীর এবারের অভিযানের নাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’। গত ৭ এপ্রিল নেপালে পৌঁছে তিনি অভিযানের প্রস্তুতি শুরু করেন।

এর আগে একাধিক আন্তর্জাতিক সাফল্যের মাধ্যমে আলোচনায় আসেন বাবর আলী। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবালাম জয় করেন। এরপর ২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেন। ২০২৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ জয় করেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে কৃত্রিম অক্সিজেন ছাড়াই বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু আরোহণ করে আরও একটি অনন্য কৃতিত্ব অর্জন করেন।

অভিযানটির আয়োজন করেছে ভার্টিক্যাল ড্রিমার্স। সহযোগী হিসেবে রয়েছে স্যাম বন্ড, মাই হেলথ এবং চন্দ্রবিন্দু প্রকাশনী।

বাবর আলীর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের পর্বতারোহণ সম্ভাবনারও নতুন দিগন্ত উন্মোচন করলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের তরুণ অভিযাত্রীদের জন্যও এটি অনুপ্রেরণার নতুন উদাহরণ হয়ে থাকবে।

বিষয় : মাউন্ট মাকালু বাবর আলী

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ০২ মে ২০২৬

মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাবর আলী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ