ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্মশানের পাশে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় এগিয়ে এলেন পথচারী নারী

মোঃ সুমন খান
মোঃ সুমন খান
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬

শ্মশানের পাশে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় এগিয়ে এলেন পথচারী নারী
ছবি : প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। শ্মশানের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছেন এক পথচারী নারী। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদে আছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগলখাইয়া এলাকায়। স্থানীয় হিন্দুপাড়া শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় সন্ধা রানী নাথ নামের এক নারী রক্তমাখা অবস্থায় পড়ে থাকা নবজাতক শিশুটিকে দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসেন এবং প্রাথমিকভাবে পরিচর্যা শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি সদ্য জন্ম নেওয়া এবং সম্পূর্ণ অসহায় অবস্থায় পরিত্যক্ত ছিল। সময়মতো উদ্ধার না হলে শিশুটির প্রাণহানির আশঙ্কা ছিল বলে মনে করছেন এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দে বলেন, “বর্তমানে শিশুটি স্থানীয় বাসিন্দা প্রমোদ দে ও সন্ধা রানীর কাছে রয়েছে। তারা অত্যন্ত যত্নের সঙ্গে শিশুটির দেখভাল করছেন। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এভাবে একটি নবজাতককে ফেলে যাওয়া মানবিক দিক থেকে মেনে নেওয়া যায় না। তবে ভাগ্যক্রমে শিশুটি জীবিত উদ্ধার হয়েছে।”

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকের আহমেদ জানান, এখনো পর্যন্ত শিশুটির মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে অবহিত করা হয়েছে এবং শিশুটির পরিচয় শনাক্ত ও পরিবারের সন্ধান পেতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে এমন নির্মম পরিত্যাগের ঘটনায় ক্ষোভ, অন্যদিকে মানবিক উদ্যোগে শিশুটিকে বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন সবাই।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্মশানের পাশে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় এগিয়ে এলেন পথচারী নারী

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ