ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান জোরদার করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) দুপুর থেকে উপজেলার মানিকদহ ইউনিয়নর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় এলাকায় ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কেটে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে মোঃ মিনাল শরীফ (পিতা: আব্দুল কুদ্দুস শরীফ)-কে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয় এবং ব্যবহৃত যন্ত্রপাতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম। তিনি জানান, কৃষিজমির উর্বরতা রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধভাবে সম্পদ আহরণ বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষিজমির টপসয়েল কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাওয়ার পাশাপাশি পরিবেশের উপরও বিরূপ প্রভাব পড়ছিল। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে কৃষিজমি রক্ষা পাবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে। পাশাপাশি তারা দায়ীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন