নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম কাদেরিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জিন্নাতুন ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং সাবেক পৌর বিএনপির সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা। এছাড়া বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উন্নয়নই দেশের উন্নয়নের মূল ভিত্তি। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুন ইসলাম কৃষকদের মাঝে সঠিক সময়ে মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এদিকে অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ সহায়তা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন