ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ; অভিযুক্ত গ্রাম পুলিশ গ্রেফতার

ছবি : ধর্ষণের অভিযোগে গ্রেফতার গ্রাম পুলিশ সদস্য তাজু শেখ (৪০)

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য তাজু শেখ (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারী (৩৭) লোহাগড়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ মার্চ পারিবারিক কলহের কারণে স্বামীর সঙ্গে অভিমান করে তিনি বাড়ি ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এ সময় অভিযুক্ত তাজু শেখ বিষয়টি জানতে পেরে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন এবং তাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার পাশাপাশি নাগরিক সনদ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগে আরও বলা হয়, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে চাকরির বিষয়ে কথা বলার কথা বলে তাজু শেখ তাকে নিজের বাড়িতে ডাকেন। সেখানে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীর দাবি। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাকে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে বিদায় করেন।

পরবর্তীতে ওই নারী চাকরির আশায় সাভারে যান, তবে কোনো কাজের ব্যবস্থা না হওয়ায় তিনি ৬ এপ্রিল বাড়িতে ফিরে আসেন। পরে বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য তাজু শেখকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, নারীর প্রতি সহিংসতার ঘটনায় পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাকরির প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ; অভিযুক্ত গ্রাম পুলিশ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ