ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি: রোয়াংছড়িতে নগদ অর্থ ও সরঞ্জাম বিতরণ

ছবি : প্রতিনিধি

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দলীয় নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা হিসেবে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব জাবেদ রেজা’র নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। রোয়াংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত ওই অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর ও ঘরের ভেতরের সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে পরিবারগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন এবং বসবাসের অনুপযোগী পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরবর্তীতে জাবেদ রেজার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে জরুরি নগদ অর্থ এবং দৈনন্দিন প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- রোয়াংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গান্দিলাল তঞ্চঙ্গ্যা, স্থানীয় বিএনপি নেতা সোয়ানা তঞ্চঙ্গ্যা, অংসাই মারমা ও বক্যনু মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে মাওসেতুং তঞ্চঙ্গ্যা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। এই সহায়তা হয়তো পুরো ক্ষতি পূরণ করতে পারবে না, তবে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি: রোয়াংছড়িতে নগদ অর্থ ও সরঞ্জাম বিতরণ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দলীয় নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সহায়তা হিসেবে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়।

জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব জাবেদ রেজা’র নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। রোয়াংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত ওই অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর ও ঘরের ভেতরের সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে পরিবারগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন এবং বসবাসের অনুপযোগী পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জনাব মাওসেতুং তঞ্চঙ্গ্যা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরবর্তীতে জাবেদ রেজার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে জরুরি নগদ অর্থ এবং দৈনন্দিন প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়।

সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- রোয়াংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গান্দিলাল তঞ্চঙ্গ্যা, স্থানীয় বিএনপি নেতা সোয়ানা তঞ্চঙ্গ্যা, অংসাই মারমা ও বক্যনু মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে মাওসেতুং তঞ্চঙ্গ্যা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। এই সহায়তা হয়তো পুরো ক্ষতি পূরণ করতে পারবে না, তবে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ