সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রবি মৌসুমে পাট ও তিলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে।
বুধবার (৮ এপ্রিল) উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হযরত আলীসহ তাড়াশ উপজেলার বিএনপির বিভিন্ন বিশিষ্ট নেতা ও সক্রিয় সদস্যরা। এদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী, সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন (মাহাবুব), সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান (টুটুল), তাড়াশ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে পাট ও তিলের বীজ এবং সার সহজলভ্য করা হবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকরা উন্নত ও লাভজনক ফসল উৎপাদনে সহায়তা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা জানান, এই উদ্যোগ তাদের অর্থনৈতিকভাবে উপকৃত করবে এবং নতুন প্রযুক্তি ও আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহ জাগাবে। উপজেলা প্রশাসনও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন